গোপীবল্লভপুরে মানসিক অবসাদে কার্বলিক অ্যাসিড খেয়ে এক মহিলার মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: – ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের ছাটিনাশোল গ্রামে রবিবার ঘটনা টি ঘটে। মৃত ওই মহিলার নাম রীনা মাইতি ,তার বয়স 48 বছর।তার পরিবার সূত্রে জানা যায় যে রীনা মাইতির মা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রয়েছে।তাই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।রবিবার সকালে বাড়িতে রাখা কার্বলিক অ্যাসিড তিনি খেয়ে ফেলেন । বাড়ির লোক জানতে পারার পর তাকে দ্রুত উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানে ডাক্তারবাবুরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। এলাকায় সাপের উপদ্রব রয়েছে তাই বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখা ছিল বলে তার পরিবার পক্ষ থেকে জানানো হয়। সেই কার্বলিক অ্যাসিড খেয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। যার ফলে তার পরিবারে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোপীবল্লভপুর থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ছাতিনাশোল এলাকায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *