তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজয়া সম্মিলিতে রাজ্য তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ যোগ দিতে যাওয়ার আগের রাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হলো এক স্থানীয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপাড়া থানার পিয়ারাপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত সাইফুল মন্ডল ওরফে গুট্টু নামে এক তৃণমূল নেতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান হাসিবুল রহমান মণ্ডল কে লক্ষ্য করে গুলি ছুড়লে সেইগুলি তার পায়ে লাগে। সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে করিমপুর গ্রামীণ শাস্ত্রকেন্দ্র সেখান থেকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতে এই ঘটনায় জড়িত সাইফুল সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে থানারপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *