আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান শহরে অরবিন্দ স্টেডিয়ামে করা হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। দিকে দিকে করা হচ্ছে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আবার একটা বছরের অপেক্ষায় আপামর বাঙালি। সেই মর্মে রাজ্যের বিভিন্ন জেলাকে ও ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে করা হচ্ছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সেই রকম আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান শহরে অরবিন্দ স্টেডিয়ামে করা হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। জেলার বিভিন্ন অংশ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা যোগ দিয়েছিলেন এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ তৃণমূল কংগ্রেসের পদাধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, দলের পক্ষ থেকে বার্তা দেয়া হলো দলের মধ্যে সবাই সমান। সবাই একসঙ্গে হয়ে সিপিএম এবং বিজেপি মূল কংগ্রেসের বিরুদ্ধে যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের শূন্য করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *