কর্মসূত্রে স্বামী বাইরে থাকার কারণে, বৌমার ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কর্মসূত্রে স্বামী বাইরে থাকার কারণে, বৌমার ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে প্রায়ই অন্যান্য পরিবার সদস্যদের সহযোগিতায় ‌। অভিযোগ নিয়ে ফুলিয়া বয়রার এক গৃহবধু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান। ঐ গৃহবধুর নাম পিয়ালী ঘোষ স্বামী ঘোষ করোনা পরিস্থিতির মধ্যে কাজ হারিয়ে রাজ্যের বাইরে গেছেন অন্য সংস্থান করতে। আর সেই সুযোগে প্রায়শই তার ভাসুর সুজয় ঘোষ মধ্য অবস্থায় তাকে নির্মম অত্যাচার করেন। পিয়ালী দেবী জানান অপর এক ভাসুর বিকাশ ঘোষ এবং যা যুথিকা ঘোষ গতকাল রাতে তাকে লোহার রড দিয়ে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় মেম্বারকে জানিও কোন লাভ হয়নি বলে অভিমত পোষণ করেন পিয়ালী দেবীর মা জয়া বিশ্বাস। প্রমাণ হিসেবে মোবাইলে ভিডিও করলে তার মেয়ের মোবাইল টাও ভেঙ্গে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *