সামনেই পঞ্চায়েত নির্বাচন , আর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাইক মিছিল অনুষ্ঠিত হলো কুঠিরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামনেই পঞ্চায়েত নির্বাচন , আর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাইক মিছিল অনুষ্ঠিত হলো কুঠিরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে । কুঠিরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফা শেখ বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার আমরা আজ থেকেই শুরু করলাম । বিগত দিনের মতন আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও কুঠিরামপুর অঞ্চলে বিরোধী শূন্য করে কুঠীরামপুর পঞ্চায়েতে আমরা তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মূলক প্রকল্প গুলি রয়েছে সেইগুলোকে সামনে রেখেই আমরা আমাদের প্রচার চালাবো । সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলি পৌঁছে দেবো। মানুষ আমাদের সঙ্গে আছে আমরা আবারো বিরোধী শূন্য করে ক্ষমতায় আসবো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *