পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা উপস্থিত ছিলেন, এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি, মানষ ভূঁইয়া, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ একাধিক জেলা নেতৃত্ব ও ব্লক নেতৃত্ব, তবে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে দেখা গেল না প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ত্রিপাঠিকে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, যদিও বিধায়ক তথা প্রতিমন্ত্রী বলেন অভিমানে হয়তো তিনি যোগদান করেননি, তবে তৃণমূল কংগ্রেস একটা পরিবার সবাইকে নিয়ে দলের কাজ করার বার্তা দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গ নিয়ে উল্টো সুর শোনা গেল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইতের গলায়,উনি বলেন উনি হয়তো আসতে পারেননি পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে, তবে পঞ্চায়েত ভোটকে নিয়ে ইতিমধ্যেই তৈরি ব্লক তৃণমূল,তা স্পষ্ট করে দিলেন ব্লক সভাপতি, পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে কর্মী সমর্থকদের,বার্তা দিলেন মানষ ভূঁইয়া।
কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন না প্রাক্তন ব্লক সভাপতি,অভিমানে এই ঘটনা মেনে নিলেন প্রতিমন্ত্রী।












Leave a Reply