স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির বিজয়া সম্মেলনী বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হলো রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির বিজয়া সম্মেলনী বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হলো রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি দীপক বসু। রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বহু বিশিষ্ট জনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সারা বছরই মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে থাকে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি। এদিনের অনুষ্ঠান সম্পর্কে আমাদের জানান এই কমিটির সম্পাদক রাকেশ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *