নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এদিন আরংঘাটার শতদল ক্লাবের শ্যামা পূজোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন,
করুণাময়ীতে আন্দোলনকারীদের সাথে বিজেপি-বাম, এক সুরে বাম-রাম প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এগুলোর কোন উত্তর নেই। যেখানে অরাজনৈতিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সরকারের দমন পীড়ন হচ্ছে, সেখানে উচিত সমস্ত সংবেদনশীল মানুষ তাদের এগিয়ে এসে সাপোর্ট করা। যে যেই দলের হতে পারে, যে যেই ধর্মের হতে পারে।
করুণাময়ীর ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, বর্বরোচিত, অমানবিক এবং চটিপরা পুলিশ দিয়ে করা। মধ্যরাতে করা হয়েছে। শুধুমাত্র যুবকদের নয় যুবতীদের গায়েও হাত দেওয়া হয়েছে। চ্যাংদোলা করে নৃসংশ ভাবে চোর ডাকাতদের পুলিশ এরকম আচরণ করেনা। যে মমতা ব্যানার্জি চটি চাটা পুলিশের কথা বলতেন নন্দীগ্রাম আন্দোলনে, আমরা কাল ছবিতে ভিডিওতে দেখেছি জিন্স পরা, টি-শার্ট পরা, চটি পরা অনেক ক্যাডাররাও ছিল। যারা এই বল প্রয়োগের কাজে হাত লাগিয়েছিল। এই লজ্জা রাখার জায়গা নেই।












Leave a Reply