বালি তোলার জেসিবি মেশিন আটক করল দুবরাজপুর থানার পুলিশ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- অবৈধ বালি পাচার রুখতে তৎপর বীরভূম জেলা পুলিশ। বালি পাচারকারীদের বিভিন্ন কৌশল বানচাল করে দিচ্ছে পুলিশ। কখনও বালি বোঝাই ট্রাক্টর, আবার কখনও লরি আটক করা হচ্ছে। সেরকমই গতকাল রাত্রে বীরভূম জেলার দুবরাজপুরের হেতমপুরে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের পাশে বালি লোড করার সময় একটি জেসিবি মেশিন আটক করল দুবরাজপুর থানার পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় জেসিবি মেশিনের চালক সন্দীপ ডোমকে। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *