রানাঘাট চূর্ণী নদীতে ভেসে উঠলো এক ব্যক্তির মৃতদেহ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট চূর্ণী নদীতে ভেসে উঠলো এক ব্যক্তির মৃতদেহ। ২২শে অক্টোবর দুপুর একটা নাগাদ রানাঘাট ২নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা পাড়ার চূর্ণী ঘাটে এই মৃতদেহটি ভেসে ওঠে। এখনো পর্যন্ত মৃতদেহের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে এসেছে রানাঘাট থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছে পুলিশ।
এবিষয়ে স্থানীয় কাউন্সিলর শেখর মুহুরী আমাদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *