নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের প্রায় ৬০০ বছরের শতাব্দী প্রাচীন মদনমোহন জীবন মন্দিরে শনিবার পুজো দিলেন গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ।শনিবার সকাল গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ ও তৃণমূলের অন্যান্য কর্মীর সমর্থকরা গিলাকাঁটিয়া মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা পুজো দিলেন। তৃণমূল কংগ্রেসের গোপীবল্লভপুর এক ব্লকের সভাপতি হেমন্ত ঘোষ বলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে এই পূজার আয়োজন করা হয়েছে। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সেই সঙ্গে তিনি বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তাই দলের কর্মীদের নিয়ে শনিবার তিনি ওই মন্দিরে গিয়ে পূজা দেন বলে জানান।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য কামনা করে পুজো দিলেন গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।












Leave a Reply