টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রানাঘাটে পথসভা করল এবিটিএ রানাঘাট মহকুমা শাখা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রানাঘাটে পথসভা করল এবিটিএ রানাঘাট মহকুমা শাখা। ২৩শে অক্টোবর রানাঘাট জিআরপি মোড়ে এই পথসভা আয়োজিত হয়। এদিনের এই পথসভায় তীব্র সমালোচনা করা হয় রাজ্যের শাসক দলের। একইসঙ্গে সমালোচনা করা হয় পুলিশেরও। আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর এইরকম বর্বরোচিত আক্রমণ খুবই নিন্দনীয় বলে জানান এবিটিএ রানাঘাট মহকুমা শাখার নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *