ফলাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তির বাঁধের পাড় এলাকা থেকে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার বিকালে ফলাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তির বাঁধের পাড় এলাকা থেকে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনার কথা জানাজানি হতেই ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রচুর মানুষ ভিড় করেন সেখানে। খবর দেওয়া হয় জটেশ্বর পুলিশ ফাঁড়িতে। তবে কোথা থেকে ওই সদ্যোজাতের দেহ এলো তা এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পথ চলতি মানুষ হটাৎই ওই সদ্যোজাতের দেহটি দেখতে পান। পরে জটেশ্বর ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *