মুকুটমনি অধিকারীর ওপর হামলার প্রতিবাদে ২৩শে অক্টোবর রানাঘাটে মিছিল সংগঠিত করল অল ইন্ডিয়া মতুয়া সংঘ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের নদীয়া দক্ষিণের জেলা সভাপতি মুকুটমনি অধিকারীর ওপর হামলার প্রতিবাদে ২৩শে অক্টোবর রানাঘাটে মিছিল সংগঠিত করল অল ইন্ডিয়া মতুয়া সংঘ। রানাঘাট কোর্ট মোড় থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়ে জাতীয় সড়ক হয়ে রানাঘাট থানার সামনে যায়। বেশ কিছুদিন আগে দত্তপুলিয়ায় আক্রান্ত মুকুটমনি অধিকারী।এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মতুয়া সংঘের আজকের এই কর্মসূচী। এদিনের প্রতিবাদ কর্মসূচি তো উপস্থিত ছিলেন মুকুটমনি অধিকারী নিজে। উপস্থিত ছিলেন মতুয়া মহা সংঘের নদীয়া জেলার কর্তা ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *