ক্রান্তি ব্লকের আনন্দপুর এম এস কে স্কুলের পাশে অবস্থিত ন্যায্য মূল্যের রেশন দোকানে চাল, গম ,আটা চুরির ঘটনায় চাঞ্চল্য।

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ক্রান্তি ব্লকের আনন্দপুর এম এস কে স্কুলের পাশে অবস্থিত ন্যায্য মূল্যের রেশন দোকানে চাল, গম ,আটা চুরির ঘটনা ঘটেছে। রাত্রিবেলা কোন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দরজার তালা ভেঙ্গে রেশন সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে। চুরির ঘটনায় রেশন দোকানের মালিক অরবিন্দ শিং এজাহারের পরিপ্রেক্ষিতে ক্রান্তি ফাঁড়ি থেকে পুলিশ তদন্ত এসেছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পরেশ রায় জানালেন, এই এলাকায় পাশাপাশি আনন্দপুর এম, এস, কে , আনন্দপুর আই,সি,ডি, এস কেন্দ্র , ক্লাব ঘর ও রেশন দোকান পাশাপাশি অবস্থিত । ইতিপূর্বে আনন্দপুর এম এস কে জানালার গ্রিল,টিউব ওয়েল, এবং ক্লাবের ঘরের কাঠ আজকে রেশন দোকানের সামগ্রী চুরি হয়েছে। পর এ ধরনের চুরির ঘটনায় তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। রেশন দোকানে চুরির ঘটনায় রেশন দোকানের মালিক অরভিন সিং জানালেন, গত রাত্রে ঘরের দরজা তালা ভেঙ্গে গম ১১বস্তা , চাল ৬ বস্তা ও ২ বস্তা আটা দোকান থেকে চুরি হয়েছে বলে তিনি জানিয়েছেন পাশাপাশি ক্রান্তি পুলিশ ফাঁড়িতে এজাহার করিয়েছেন বলে তিনি জানালেন এবং পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেন। ক্রান্তি পুলিশ ফাঁড়ি পক্ষ থেকে জানানো হয়েছে , রেশন দোকানে একটি চুরির ঘটনা ঘটেছে আমরা তদন্ত শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *