ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝিরঝিরে বৃষ্টির জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন কালীপুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝিরঝিরে বৃষ্টির জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন কালীপুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীরা। কালীপুজো উপলক্ষে অমাবস্যা লাগছে বিকেল চারটে ৫৯ মিনিটে। তার আগেই মা কালীকে নিয়ে যেতে হবে ঘরে অথবা প্যান্ডেলে। আর তাই বৃষ্টির মধ্যেও কুমোর বাড়ি থেকে মাকালীকে নিয়ে যাওয়ার তোড়জোড় সকলের। প্রস্তুতি আগের থেকে ছিল না তাই তড়িঘড়ি প্লাস্টিক জোগাড় করে প্লাস্টিকের মোড়কেই কুমোর বাড়ি থেকেই রওনা দিচ্ছে মাকালী। আমাদের ক্যামেরায় উঠে এলো, বৃষ্টির জেরে ঠাকুর নিতে আসা সাধারণ মানুষের অসুবিধার চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *