নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট তেরঙ্গী ইয়ুথ কালচারের কালীপুজোর উদ্বোধন হলো গতকাল রাত্রে। রানাঘাটের বড় কালীপুজো গুলোর মধ্যে অন্যতম তেরঙ্গী ইয়ুথ কালচারের কালীপুজো। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধা সিরিয়াল খ্যাত এমিলা সাধুখাঁ। উপস্থিত ছিলেন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় ও রানাঘাট পুরসভার
কাউন্সিলরবৃন্দ। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে কালীপুজোর উদ্বোধন হয়।আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।তেরঙ্গী ইয়ুথ কালচারের কালীপুজোর উদ্বোধন দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষনীয়।
রানাঘাটের বড় কালীপুজো গুলোর মধ্যে অন্যতম তেরঙ্গী ইয়ুথ কালচারের কালীপুজো।












Leave a Reply