কালীপুজোর রাতে সাড়ম্বরে পুজিত হলেন রানাঘাটের মা সিদ্ধেশ্বরী।

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:- কালীপুজোর রাতে সাড়ম্বরে পুজিত হলেন রানাঘাটের মা সিদ্ধেশ্বরী। গতকাল সন্ধ্যা থেকেই সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রদ্ধালুদের ভিড় জমে। সমস্ত আচার অনুষ্ঠান মেনে শুরু হয় সিদ্ধেশ্বরী মায়ের পুজো। প্রচলিত আছে এই পুজোর তৎকালীন সময়ে শুরু করেছিলেন রণা ডাকাত। সিদ্ধেশ্বরী কালী পুজো ৩০০ বছরের প্রাচীন। কথিত আছে সিদ্ধেশ্বরী মা খুবই জাগ্রত। প্রতিদিন নিত্য পুজো হলেও কালীপুজো উপলক্ষে হয় সিদ্ধেশ্বরী মায়ের বিশেষ পুজো। ভক্তবৃন্দরা আসেন বহু দূর-দূরান্ত থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *