শোকশব্দ্ধ গোটা শান্তিপূর ! আগমেশ্বরী মায়ের পুজোর দিনই চলে গেলেন দীর্ঘদিনের পুজো পরিচালন সমিতির সভাপতি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- শান্তিপুরের প্রখ্যাত নাট্যাভিনেতা গৌরাঙ্গ গোস্বামী দীর্ঘদিন যাবত শান্তিপুর আগমেশ্বরী পুজো কমিটির সভাপতি হিসেবে পূজা পরিচালনা করতেন। সম্প্রতি কয়েকদিন আগে তার শ্বাস জনিত সমস্যা হলেও, মায়ের পুজোর কথা ভেবে গুরুত্ব দেননি শারীরিক কষ্ট কেও। আজ রাতে মন্দির প্রাঙ্গনে একটি চেয়ারে বসেছিলেন তিনি হঠাৎই তখন হার্ট অ্যাটাক করে সাথে সাথে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, তাকে । চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। স্ত্রী এবং এক কন্যা রেখে চলে গেলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান আগমেশ্বরীর পরিচালন সমিতির সদস্য থেকে শুরু করে শান্তিপুরের আপামর বিশিষ্টজনেরা। অন্যদিকে পথের সারমেয়েদের জন্য তার হৃদয়ে ছিলো বিরাট বড় জায়গা। করোনা পরিস্থিতির মধ্যে এবং তার পরবর্তী সময়ে, তাদের জন্য নিয়মিত প্রতিদিন বাজারে যেতেন তিনি। হাসপাতালে ছুটে আসেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, সিএসসি মেম্বার শুভজিৎ দে, কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, পলি গোস্বামী , অরুণ বসাক সহ শান্তিপুরের বিভিন্ন নাট্যকর্মী সহ বিশিষ্টজন। সুপারেটেন্ডেন্ট ডক্টর তারক বর্মন, চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন হাসপাতালে। তার প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও নিথর মরদেহ বড় গোস্বামী বাড়ির নাটমন্দিরে নিয়ে যাওয়ার পর শেষকৃত্য সম্পন্ন করার উদ্দেশ্যে শান্তিপুর মহা শ্মশানের দিকে রওনা হন তার শুভাকাঙ্ক্ষীদের মহামিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *