নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে জলপাইগুড়ি থেকে শান্তিপুর পর্যন্ত সাইকেল যাত্রা করলেন এক বিএসএফ জওয়ান ৷ ঘটনার বিবরনে জানা যায় যে, নদীয়ার শান্তিপুরের চরপানপাড়ার বাসিন্দা সুজয় সাঁতরা কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনির জওয়ান ৷ তিনি তার ১০বছরের কর্মজীবনে দেখেছেন যে, সাধারন মানুষ এখনো অনেক বিষয়েই অসচেতন ৷ তাই তাদেরকে সচেতন করার জন্যই তিনি দীর্ঘ পথ সাইকেল যাত্রা করেছেন ৷ ঐ বিএসএফ জওয়ান সুজয় সাঁতরা জানান যে, সাইকেল হলো পরিবেশ বান্ধব যান ৷ তাই সাইকেল বেশী ব্যবহার করলে জ্বালানীর খরচ যেমন বাঁচবে সেই সঙ্গে প্রাকৃতিক সম্পদ পেট্রল ডিজেল সাস্রয় হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ কমবে ৷ একই সঙ্গে সাধারন মানুষ যদি মাসে একটি করে গাছ লাগায় তাহলে বছরে বারোটি গাছ বৃদ্ধিপাবে ৷ অনেকেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ৷ ফলে কঠিন অবস্থার মধ্যোদিয়ে বাবা মায়ের শেষ জীবন কাটে ৷ এসব বন্ধ হওয়া দরকার ৷ এমনই বিভিন্ন বিষয় যেগুলি তাকে পীরা দেয় সেই বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার জন্যই তিনি দীর্ঘ পথ সাইকেল যাত্রা করেছেন বলেও সুজয়বাবু জানান।
জলপাইগুড়ি থেকে শান্তিপুর সাইকেল যাত্রা বিএসএফ জওয়ানের।












Leave a Reply