সদাইপুর থানার পক্ষ থেকে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান।

সেখ ওলি মহম্মদ, সদাইপুর :- পুলিশ যে মানব সেবায় নিয়োজিত তা পুলিশ মানবিক কাজ দেখেই উপলব্ধি করা যায়।বীরভূম জেলা পুলিশ মানুষের সেবায় সদা প্রস্তুত। বিভিন্ন সময় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ। এমনকী করোনাকালেও গরিব ও দুঃস্থ মানুষদের মুখে আহার ও হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি প্রতিমাসে জেলার কোনো না কোনো থানায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে। তাই কালীপুজো উপলক্ষে আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় সদাইপুর থানা এলাকার ২০০ জন গরিব ও দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। তাছাড়াও তাঁদের প্রত্যেককে সদাইপুর থানার পক্ষ থেকে থানা প্রাঙ্গণে দুপুরের আহার খাওয়ানো হয়। সদাইপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। পাশাপাশি এদিন সদাইপুর থানার গেটের সামনে একটি সাইকেল স্ট্যাণ্ডের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বীরভূম জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অভিষেক রায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ডিএণ্ডটি অয়ন সাধু, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, ট্রাফিক ইন্সপেক্টর প্রদীপ কুমার মণ্ডল, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল, মৌলানা আনিসুর রহমান সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *