ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন শতাধিক পরিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিজেপিতে যোগদান অব্যাহত।  বৃহস্পতিবার বিকালে ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন শতাধিক পরিবার। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন ছিলেন বিজেপির জেলা সম্পাদক অঘোরনাথ রায়, ১৩ নং মণ্ডলের সভাপতি বঙ্কিম চন্দ্র রায় ডাকুয়া ছিলেন বিজেপি নেতা সুদীপ রায় ছিলেন সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন দল থেকে ২৫০টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে জানান বিজেপি নেতৃত্ব। বিজেপিতে যোগদানের বিষয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন,‘তৃণমূলের অপশাসনকে দূর করতে বিজেপি বদ্ধপরিকর। আগামিদিনে বহু মানুষ যোগ দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *