রানাঘাট পুরসভার ১০নম্বর ওয়ার্ডের নীড়াশ্রয়ে সাড়ম্বরে আয়োজিত হলো ভাই ফোঁটা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরসভার ১০নম্বর ওয়ার্ডের নীড়াশ্রয়ে সাড়ম্বরে আয়োজিত হলো ভাই ফোঁটা।এই বিশেষ দিনটিতে ভাই ফোঁটার অনুষ্ঠানে অংশ নিলেন ২৭জন আবাসিক। রানাঘাট পুরসভার উদ্যোগে এবং ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এদিনের এই ভাইফোঁটা অনুষ্ঠানটি আয়োজিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়। নীড়হারা মানুষরা আজ ভাই ফোঁটা পেয়ে আপ্লুত। সমস্ত রকম আচার অনুষ্ঠান মেনে ২৭শে অক্টোবর আয়োজিত হয় এই ব্যতিক্রমী ভাই ফোঁটার অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *