শারদীয়া থেকে ছট পুজো, ভালো পরিষেবা প্রদানের জন্য পুলিশকে মিষ্টি, ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- শারদীয়া থেকে ছট পুজো, ভালো পরিষেবা প্রদানের জন্য পুলিশকে মিষ্টি, ফুল দিয়ে শুভেচ্ছা। বৃহস্পতিবার কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল দেবনাথের নেতৃত্বে জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের এই শুভেচ্ছা জানানো হয়।
প্রথমে পুলিশ সুপার দেবর্ষি দত্ত কে ফুল এবং মিষ্টি হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ মাহাতো এবং দুলালবাবু।
এই প্রসঙ্গে পুলিশ সুপার জানান, এই শুভেচ্ছা আমাদের ভালো কাজের প্রমান, এর ফলে আমরা আরও উৎসাহিত হবো আগামী দিনে।

শুভেচ্ছা বিনিময়ের পর সন্দীপ বাবু বলেন, দূর্গা পূজা থেকে ছট পুজো পুলিশ প্রশাসন যে ভাবে পরিষেবা দিয়েছে তার জন্য আজ কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শুভেচ্ছা সঙ্গে সামান্য মিষ্টিমুখ।
এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ব্লকের অন্যতম তৃণমূল নেতা নিতাই কর উৎসবের মরসুম সুষ্ঠ পরিষেবা প্রদানের জন্য কতোয়ালি থানার আই সি সহ অন্যান পুলিশ কর্মীদের সঙ্গে মিলিত হন এবং শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *