রাষ্ট্রপতি সম্পর্কে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির কুমন্তব্যকে ঘিরে থানায় অভিযোগ বিজেপির।

নিজস্ব সংবাদদাতা, মালদহ:-রাষ্ট্রপতি সম্পর্কে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির কুমন্তব্যকে ঘিরে থানায় অভিযোগ বিজেপির। রাজ্য জুড়ে প্রতিবাদের কর্মসূচি নিয়েছে শনিবার রাতে মালদহের হবিবপুরে রাজ্য বিজেপির তপশিলি উপজাতি মোর্চার সভাপতি তথা হবিবপুর বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে হবিবপুর থানায় কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিধায়ক ছাড়াও এখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার জেলা সাংগঠনিক সভাপতি উজ্জল দত্ত দপ্তর সম্পাদক সুজয় রায় এবং স্থানীয় নেতৃত্বর। এদিন তারা হবিবপুর থানায় যান সেখানে হবিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর হাতে অভিযোগপত্র তুলে দেন।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিশানা করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য রাজ্যের কারা প্রতিমন্ত্রীর । রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রীর মন্তব্যকে প্রতিবাদ জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *