গুণীজনদের সংবর্ধনা সহ এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন সচেতনমূলক পোগ্রাম।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আজ ১৪ই নভেম্বর শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে হবিবপুর থানার অন্তর্গত কেন্দপুকুর মা অহিল্যা নামে বেসরকারি বিদ্যামন্দিরে প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রথম দ্বিতীয় তৃতীয়, গুণীজনদের সংবর্ধনা ওই এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সচেতনমূলক অনুষ্ঠিত হয় বিদ্যালয় মাঠে। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উৎবদনী অনুষ্ঠানে শুরু হয় অনুষ্ঠান। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা, এছাড়াও যারা ঐ এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে তাঁদের পুরস্কৃত করা হয় শেষে। এলাকার ৫০জন দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় কেন্দপুকুর মা অহিল্যা বিদ্যামন্দিরে পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি কেদার গুপ্তা, দেবাশীষ দেবশমা, স্কুলের প্রধান শিক্ষক সনাতন বর্মন, সুপ্রিয় গুপ্তা,ও হবিবপুর থানার আইসি সুবির কর্মকার, সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *