রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য এবং গাজোলের বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার খুনের প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য এবং গাজোলের বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার খুনের প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। সোমবার দুপুরে গাজোল থানার সামনেই বিজেপির এই ঘেরাও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে প্রতিবাদে সোচ্চার হোন বিজেপির নেতাকর্মীরা। এদিনের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তর মালদার সাংসদ খগেন মুর্ম ,  গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময়দেব বর্মন, উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য নেতা, কর্মীরা।

উল্লেখ্য, রাজ্যের কারা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ, আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে বিজেপির পক্ষ থেকে গাজোল থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি কিছুদিন আগে গাজোলের এক বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে। এইসব ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *