শুভেন্দু অধিকারীর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন এমনি কটাক্ষ করে সুস্থতা কামনা করে পোস্টকার্ড সংগ্রহ করল বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার তৃণমূল নেতাদের ওপর নানা রকম আক্রমণ শানিয়ে যাচ্ছেন। এমনকি ভিত্তিহীন কথাবার্তা বলে চলেছেন, শুভেন্দু অধিকারীর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন এমনি কটাক্ষ করে সুস্থতা কামনা করে পোস্টকার্ড সংগ্রহ করল বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার দুপুরে বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদ তরফে পাকুয়াহাট কলেজ ক্যাম্পাস ে বিভিন্ন ছাত্রীদের কাছ থেকে পোস্ট কার্ড সংগ্রহ করে তৃনমূল ছাত্র পরিষদের কর্মীরা। শুভেন্দু অধিকারী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই তার দ্রুত আরোগো কামনা করে বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন বিভিন্ন ছাত্রদের কাছ থেকে পোস্ট কার্ড সংগ্রহ করে তাদের মাধ্যমে শুভেন্দু অধিকারীর কাছে পাঠানোর ব্যবস্থা করে। এদিন পাকুয়াহাট কলেজে তৃনমূল ছাত্র পরিষদের কর্মীরা পোস্ট কার্ডগুলো সংগ্রহ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি টোটন দাস সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *