জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে ব্যাপক মারধর দিয়ে ঠোঁটের মাংস কামড়ে তুলে নেওয়ার অভিযোগ উঠলো তিন ভাইয়ের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- জমি নিয়ে বিবাদের জেরে নিজের দাদাকে ব্যাপক মারধর দিয়ে ঠোঁটের মাংস কামড়ে তুলে নেওয়ার অভিযোগ উঠলো তিন ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত দাদাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জখম দাদার নাম আজাহার আলি(‌৫৮)‌। রতুয়া থানার কাঞ্চননগরে এলাকায় বাড়ি। অভিযুক্ত ভাইয়েরা জিয়াউল হক, ইশা আলি ও ইস্রাইল মিয়াঁ। অভিযোগ, দাদা আজারের জমি চক্রান্ত করে গোপনে বিক্রি করতে যাচ্ছিল অভিযুক্তরা। জানতে পেরে মঙ্গলবার রাতে আজাহার প্রতিবাদ করতে গেলে তার উপরে তিন ভাই মিলে আক্রমণ চালায় তাঁর ওপরে।এই ঘটনা ঘিরে এলাকায় চ্যাঞ্চল ছরিয়ে পরে এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন আহতর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *