দুয়ারে সরকার পরিদর্শন মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য জরিনা বিবি ও তৃণমূল নেতা আবদুল্লার।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- দুয়ারে সরকার পরিদর্শন মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান সদস্য জরিনা বিবি ও তৃণমূল নেতা আবদুল্লার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী চলছে দুহাজার সরকার শিবির। অনুরূপ মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর গ্রাম পঞ্চায়েতের খানপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো দুয়ারের সরকার শিবির বৃহস্পতিবার। এই দুয়ারের সরকার শিবিরে জনগণ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার থেকে শুরু করে জমি রেকর্ড পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন জনসাধারণ এমনটাই জানালেন তৃণমূল নেতা আব্দুল্লা। তিনি বলেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যব্যাপী চলছে দুয়ারের সরকার শিবির। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমানের নির্দেশে আমরা বিভিন্ন দুয়ারে সরকার শিবির পরিদর্শন করছি। জনগণ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *