ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা, পুলিশের তৎপরতায় বানচাল ছক,ধৃত এক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা।পুলিশের তৎপরতায় বানচাল ছক,ধৃত এক।বাকিদের খোঁজে চলছে তল্লাশি।জানা যায়,মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটায় এক মাসে তিন বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি সিএসপির মালিকের কাছ থেকে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। সেই সময় এক জন গ্রেপ্তার হয় এবং আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড গুলি সঙ্গে চুরি যাওয়া টাকা উদ্ধার হয়। তবে তারপরেও ঘটে যায় দুই বার ছিনতাই এর ঘটনা। এক সপ্তাহ আগেই মোটরবাইকের ডিকির তালা ভেঙে এক ব্যবসায়ীর ১ লক্ষ ৬৮ হাজার টাকা চুরি যায়। পরপর এই ঘটনার ফলে চিন্তার ভাঁজ পড়ে পুলিশ প্রশাসনের কপালে। পুলিশ বুঝতে পারে এর পেছনে রয়েছে বড় কোন চক্র। তারপর শনিবার বিকেলে ফের ছিনতাইয়ের জন্য তুলসিহাটা তে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকের সামনে আসে দুষ্কৃতীরা। চুরি করা একটি মোটর বাইকের নাম্বার প্লেট পাল্টে তারা বারবার এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই তাদের অনুসরণ করছিলো। পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী। বাকি তিনজন পলাতক। তাদের খোঁজে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তুলসিহাটা ব্যবসায়ী সমিতির সদস্য অভিজিৎ গুপ্তা বলেন, গত শনিবার এক ব্যবসায়ীর মোটরবাইকের ডিকী ভেঙে টাকা চুরি হয়। দুষ্কৃতীরা মোটরবাইকের নাম্বার পাল্টে বার বার এই ধরনের কাজ করছে। পুলিশকে ধন্যবাদ দেবো। তবে যারা আমরা কাজে নগদ টাকা নিয়ে ঘুরি তাদের মধ্যে আশঙ্কা কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *