নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- টাঙ্গন নদীতে ঝিনুক তুলতে ও মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম বিকাশ মণ্ডল (২৯)। বাড়ি গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের কদুবাড়ি এলাকায়। স্থানীয় এক বাসিন্দারা জানিয়েছেন, শনিবার দুপুর নাগাদ টাঙ্গন নদীতে ঝিনুক তুলতে ও মাছ ধরতে নেমেছিলেন বিকাশ। তারপর থেকেই নিখোঁজ সে। এই খবর জানাজানি হইতেই গ্রামবাসীরা সকলেই মিলে খোঁজাখুঁজি শুরু করলেও খোঁজ মেলেনি ওই যুবকের। রবিবার প্রশাসনকে এ বিষয়ে জানালে মালদহ থেকে বিপর্যয় মোকাবিলা দফতরের একটি উদ্ধারকারী দল এদিন সকাল ১০ টায় টাঙ্গন নদীতে স্পিডবোট নিয়ে ওই যুবকের উদ্ধারের কাজ শুরু করেছে।
টাঙ্গন নদীতে ঝিনুক তুলতে ও মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক।












Leave a Reply