সকলের অনুপস্থিতিতে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাড়িতে কারোর অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি বুনিয়াদপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে শিক্ষক মাইকেল টুডু কন্যার পড়াশোনার জন্য সপরিবারে গঙ্গারামপুরে গিয়েছিলেন। বুনিয়াদপুর পৌরসভার আলীগারা এলাকায় বাড়ি তার। এইদিন প্রতিবেশীদের নজরে আসে মাইকেল টুটুর বাড়ির লোহার সদর দরজা ভাঙ্গা। খবর পাওয়া মাত্রই বাড়িতে ছুটে আসেন ঐ শিক্ষক দম্পতি। বাড়িতে প্রবেশ করতেই নজরে পড়ে সদর দরজা সহ বাড়ির দরজা ও আলমারি লকার সহ সকেজ ভাঙ্গা। ৩০-৪০ হাজার সোনার গহনা সহ অন্যান্য সামগ্রী চুরি গেছে বলে দাবি শিক্ষক দম্পতির। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে ওই এলাকায় বিগত কিছুদিন আগে আরেকটি বাড়িতে একই ভাবে চুরির ঘটনা ঘটেছিল । বুনিয়াদপুর শহরের দিনের পর দিন চুরির ঘটনা বেড়ে চলায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষজন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *