নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৪ ডিসেম্বর— আবাস যোজনায় স্বচ্ছভা আনতে মাঠে নামল খোদ জেলা শাসক । এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চক্ভৃগু, মামনা, ধাউল প্রভৃতি এলাকায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলে জেলা শাসক । আবাস যোজনা নিয়ে সঠিক পরিদর্শন না করেই একাধিক ঘর বিলির অভিযোগ উঠেছে জেলার বিভিন্ন প্রান্তে । স্বজন পোষণ সহ দুর্নীতি একাধিক অভিযোগে সরগরম দক্ষিণ দিনাজপুর । পঞ্চায়েতের আগে সেই সব অভিযোগ দূর করতে এবং সমগ্র বিষয় খতিয়ে দেখতে জেলা প্রশাসনের এমন পরিদর্শন বলে সূত্রের খবর । জানাগেছে, এবারে জেলায় প্রায় দেড় লক্ষ মানুষ আবাস যোজনার জন্য আবেদন করেছেন । সেই দিক মাথায় রখেই স্বচ্ছ আবাস যোজনার স্বার্থে তৃতীয় পর্যায়ে এমন পরিদর্শন । এর আগেই দুই দফায় জেলার বিভিন্ন প্রান্তে এমন পরিদর্শন করেছেন জেলা শাসক বলে জানা গেছে ।
আবাস যোজনায় স্বচ্ছভা আনতে মাঠে নামল খোদ জেলা শাসক ।












Leave a Reply