এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো ২৭তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা: এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো ২৭তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা।বুধবার ফিতে কেটে,বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলন করে বইমেলার সূচনা করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী,ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,জেলাশাসক বিজন কৃষ্ণা সহ অন্যান্যরা।জেলা বইমেলা উপলক্ষে এদিন গঙ্গারামপুর রবীন্দ্রভবন থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।এরপর শোভাযাত্রাটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নিউমার্কেট এলাকায় এসে শেষ হয়।সেখানেই ফ্রিতে কেটে,বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলন করে সূচনা হয় ২৭তম জেলা বইমেলার।মন্ত্রী সিদ্ধকুল্লা জানান,৭৩৭ জন লাইব্রেরিতে নিয়োগ করা হবে, যার প্রস্তুতি শুরু হয়েগিয়েছে।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *