দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিডিওর উপর হামলার ঘটনায় খোদ বিডিও এবং আইসির প্ররোচনা ছিল। এমনকি সংখ্যাগরিষ্ঠ হয়েও বিজেপির ডাকা অনাস্থা বাতিল করা হয়েছে। প্রশাসন ও পুলিশকে এভাবে কাঠগড়ায় তুলে বুধবার বালুরঘাটে অবস্থান বিক্ষোভ করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। শতাধিক বিজেপি কর্মী ও নেতারা জেলা প্রশাসনিক ভবণের সামনে অবস্থানে সামিল হন। ছিলেন জেলা সভাপতি সরূপ চৌধুরী সহ অনান্য জেলা নেতারা। জেলা সভাপতি সরূপ চৌধুরী বলেন, তৃণমূলের হয়ে কাজ করছেন বিডিও। তিনি অনাস্থায় মিথ্যাচার করেছেন। ডাঙা পঞ্চায়েতে তাদের মহিলা সদস্যদের হেনস্থা করা হয়েছে। বালুরঘাট বিডিও এবং আইসির শাস্তি চান তারা।
প্রশাসন ও পুলিশকে কাঠগড়ায় তুলে বুধবার বালুরঘাটে অবস্থান বিক্ষোভ করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।












Leave a Reply