শিক্ষক পরিবারের আদিবাসী এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আদিবাসী গ্রামে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  শিক্ষক পরিবারের আদিবাসী এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আদিবাসী গ্রামে। অভিযোগের তীর পুলিশের বিরুদ্ধে।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর আদিবাসী গ্রামের।ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম কর্নেল কিস্কু (৩৩),বাড়ি, নন্দনপুর আদিবাসীপাড়া
পেশায় তিনি ব্যবসায়ী তার বাবা শিক্ষক ও মা নার্স চাকরি করতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে,গতকাল রাত্রে ফারাক্কা থেকে গঙ্গারামপুর এর বাড়ি ফেরার পথে রাস্তায় অস্বাভাবিক ভাবে ঘোরাঘোরি করায় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।
পরিবারের অভিযোগ,ওই যুবককে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার কথা জানায় পুলিশ,কিছু টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার পর পরবর্তীতে অতিরিক্ত টাকার চাপ দেয় পুলিশ বলে অভিযোগ পরিবারের।এরপর পুলিশের অতিরিক্ত টাকার চাপ দেওয়ায় মানসিক অবসাদের আত্মহত্যা করেছে ওই যুবক বলে দাবি পরিবারের। আজ সকাল থেকেই যুবকের ঝুলন্ত মৃতদেহ নিয়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়, পরিস্থিতি স্বাভাবিক করতে গঙ্গারামপুর থানার আইসি এর এতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় গ্রামে। ঘটনায় পরিবার ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *