সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা ক্রেতা উপভোক্ত দপ্তর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা ক্রেতা উপভোক্ত দপ্তর। সেই লক্ষ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকাতে বালুরঘাটের উড়ান নাট্যগোষ্ঠীর সহযোগিতায় পথনাটকের আয়োজন করা হলো ক্রেতা উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে। জিনিস কেনার সময় কোন কোন বিষয় গুলির উপর গ্রাহকদের সচেতন থাকতে হবে সে বিষয়ে গ্রাহকদের সচেতন করতে আজকের এই উদ্যোগ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *