৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তার দাবিতে বালুরঘাটে অবস্থান বিক্ষোভে বসলো ICT 5TH ফেজের কম্পিউটার শিক্ষকরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তার দাবিতে বালুরঘাটে অবস্থান বিক্ষোভে বসলো ICT 5TH ফেজের কম্পিউটার শিক্ষকরা। জানা গেছে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর সহ সারা রাজ্যব্যাপী 4TH ফেজ পর্যন্ত ICT কম্পিউটার শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিয়েছে সরকার। কিন্তু 5TH ফেজের ICT কম্পিউটার শিক্ষকরা সেই সুযোগ পাননি। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলায় ২৭ জন এমন কম্পিউটার শিক্ষক রয়েছেন। আর সেই শিক্ষক রাই ষাট বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তার দাবিতে আজ এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবি নামানো হলে এই শিক্ষকরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানা গেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *