সহায় সম্বলহীন একাকী বৃদ্ধার শেষকৃত্যে এগিয়ে এসে মানবিকতার নজির গড়লো গঙ্গারামপুরবাসী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। আবারো যেন সে কথা সত্যি প্রমাণিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড়ে দীর্ঘদিন ধরে একাকী থাকতেন সহায় সম্বলহীন বৃদ্ধা ছায়া সরকার। কোনরকম আত্মীয় স্বজন না থাকার কারণে মাঝে মাঝেই সমস্যায় পড়তে হতো সহায় সম্বলহীন বৃদ্ধাকে। শুক্রবার বছর 65 এর গুরুতর অসুস্থ বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার মৃত্যুর পরই সহায় সম্বলহীন একাকী বৃদ্ধার শেষকৃত্যে এগিয়ে আসেন এলাকার মানুষজন। নিজেরাই অর্থ সংগ্রহ করে শেষকৃত্যের কাজে হাত লাগান এলাকাবাসীরা। বর্তমান স্বার্থের এই দুনিয়ায় দাঁড়িয়ে, মানুষ মানুষের জন্য এই ব্রতকে পাথেয় করে এলাকাবাসীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। জানা গেছে বৃদ্ধার শেষকৃত্যে মুখাগ্নি থেকে শুরু করে তার শ্রাদ্ধের ব্যবস্থা সমস্তই এলাকার মানুষজন নিজেরাই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *