দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জেলায় দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর দাবা সংস্থা। গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বরুয়ার তত্ত্বাবধানে রাজ্য দাবা সংস্থার অনুমোদনে এই সংস্থার পক্ষ থেকে জেলায় দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ শিবির চলে। এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের দাবা প্রতিযোগিতার সাথে মানিয়ে উঠতে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা অনূর্ধ্ব ১৬ অন্তর্জলা স্কুল পর্যায়ের দাবা প্রতিযোগিতার আয়োজন করল। বালুরঘাট শহরের ত্রিধারা ক্লাবে গেলা দাবা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বিশিষ্টজনেরা। এদিন প্রায় 35 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতা উপলক্ষে সকলের উৎসাহিত চোখে পড়ার মতো।
জেলায় দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর দাবা সংস্থা।












Leave a Reply