দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুর জেলায় বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের দিশা দেখাতে উদ্যোগ। বালুরঘাটে আত্মপ্রকাশ করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নীল ডেভিডস্ অ্যাকাডেমী। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বেকার যুবক যুবতীদের আধুনিক মানের প্রশিক্ষণ দিয়ে তাদের উপযোগী করে তুলবে এই সংস্থা। এক মাস থেকে শুরু করে দুই, তিন, চার এবং ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। যার ফলে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ খুলে যাবে প্রশিক্ষণ প্রাপ্তদের। অন্যদিকে সংস্থার বালুরঘাট ইউনিসেক্স সেলুনেও কাজ করতে পারবেন প্রশিক্ষণপ্রাপ্তরা।
***
শিল্পবিহীন দক্ষিণ দিনাজপুর জেলায় বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের দিশা দেখাতে উদ্যোগ।












Leave a Reply