কামারপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে পাশাপাশি অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতকে তালা মেরে বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংসদের কামারপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে পাশাপাশি অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতকে তালা মেরে বিক্ষোভ শামিল হলেন। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও ঘর পাননি। পাশাপাশি একশ দিনের কাজ, রাস্তাঘাট সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও এই এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ। আর সেই অভিযোগেই ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা আজ অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের তালা মেরে ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন। বাসিন্দাদের অভিযোগ যতক্ষণ তাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন। বিজেপি পরিচালিত অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ অন্যান্য সংসদের সদস্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও তিনি এই সুযোগ-সুবিধা পাননি। তাই তার নেতৃত্বে এদিন এলাকায় বাসিন্দারা অবরোধে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *