পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ভুটভুটি চালক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ভুটভুটি চালক। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কালিয়াচক থানার পাগলা ব্রিজ এলাকায়। আহত টোটো চালক ইনফান শেখ বয়স ৫৫চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত টোটো চালকের বাড়ি কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায়। পরিবার সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো এদিন ভোররাতে ভুটভুটি নিয়ে কালিয়াচক থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পাগলা ব্রিজ এলাকায় একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে সজরে ধাক্কা মারে ওই ভুটভুটি চালককে। ভুটভুটি থেকে ছিটকে পড়েন চালক। তার মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে ওই ভুটভুটি চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *