মীনাক্ষী সেলিমের সভায় যেতে বাধা দান বাম কর্মী সমর্থকদের।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- – মীনাক্ষী সেলিমের সভায় যেতে বাধা দান বাম কর্মী সমর্থকদের। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সিপিআইএমের কর্মসূচিতে গেলে মিলবে না আবাস যোজনার ঘর। হুমকি দিচ্ছেন শাসকদলের নেতারা। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ সিপিআইএম নেতা-কর্মীদের। সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের, পশ্চিমবঙ্গ সংগঠনের, রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মশালা উপলক্ষে উপস্থিত থাকছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের পাশের ময়দানে রয়েছে এই কর্মসূচি। কিন্তু তার আগেই হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। সিপিআইএম নেতা-কর্মীদের অভিযোগ এলাকার তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে। বামেদের কর্মসূচিতে গেলে আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। বামেদের কর্মসূচি বিফল করতে এমনটাই হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে সুলতান নগর এলাকার সাইরা গ্রামে বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের। তাদের দাবি ভয় পেয়েছে শাসক দল। তাই যেন তেনো প্রকারে কর্মসূচি বিফল করতে মরিয়া তারা। সেলিম মীনাক্ষীদের বক্তব্যে তৃণমূলের দুর্নীতি আরো প্রকাশ্যে চলে আসবে। তাই ভয় পেয়ে এই ধরনের আচরণ করছে তারা। দাবি বাম কর্মী সমর্থকদের। যদিও শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে ঢল নামবে মানুষের। আত্মবিশ্বাসি সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তাদের পাল্টা দাবি কর্মসূচি ফ্লপ হবে বুঝতে পেরে গেছে সিপিআইএম। তুঙ্গে রাজনৈতিক চাপানোতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *