প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লক অফিসে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লক অফিসে। মঙ্গলবার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিনশো মহিলা এবং পুরুষ আবাস যোজনার ঘরের ফর্ম জমা দিতে ব্লক অফিসে আসে। কিন্তু ঘরের ফর্ম জমা না নেওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় বিডিও মামুন আক্তারের ঘরের সামনে। বিডিওর ঘরের দরজা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ফর্ম জমা দিতে আসা মানুষেরা।
এদিকে ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবাস যোজনার নতুন লিস্টে আমাদের নাম নেই অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম ঘরের লিস্টে রয়েছে। এমনকি গ্রাম পঞ্চায়েত মেম্বার, রেশন ডিলার, কন্ট্রাকটর, সরকারি স্কুলের শিক্ষকের নাম‌ও আবাস যোজনার নতুন লিস্টে রয়েছে। সোমবার অনেকের ঘরের আবেদন পত্র জমা হয়েছে, কিন্তু মঙ্গলবার জমা নেওয়া হচ্ছে না অভিযোগ। উল্টে ব্লকের কর্মীরা আমাদের গায়ে হাত দিচ্ছে এবং ধ্বস্তাধ্বস্তি করছে।
পাশাপাশি অনেকের অভিযোগ আমাদের পাকা ঘর নেই অথচ ভেরিফিকেশনে না গিয়েও আমাদের নাম কেটে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *