বিনে পয়সায় আবাস যোজনার কাজ করা যাবে না এই দাবিতে বিএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো অঙ্গনারী কর্মী ও সহায়িকারা ।

দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা; ২০ ডিসেম্বর:- বিনে পয়সায় আবাস যোজনার কাজ করা যাবে না এই দাবিতে বিএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো অঙ্গনারী কর্মী ও সহায়িকারা বিক্ষোভ দেখানো সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সংগঠনের পক্ষ থেকে জানা যায় কর্মীদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব বাদেও অন্যান্য কাজও করতে হচ্ছে। তার জন্য অতিরিক্ত পাওনা পর্যন্ত পাওয়া যায় না। এই দিন সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করে গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে এসে সেই মিছিল শেষ হয়। এদিকে ঘেরাও বিক্ষোভকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়ন ছিলো বিশাল পুলিশ বাহিনী। এরপর সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে সাত দফা দাবি সম্মেলিত পত্র তুলে দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী সুচেতা বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ৷ সংগঠনের পক্ষ থেকে জানা যায় অবিলম্বে এই সমস্ত দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *