কলেজের ছাত্রছাত্রীদের অন্ধকারে রেখে অল্প কয়জন ছাত্র-ছাত্রীদের কলেজ এসকার্সনে নিয়ে যাওয়ার প্রতিবাদে কলেজ বয়কট করলো বালুরঘাট ল কলেজের ছাত্র-ছাত্রীরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কলেজের ছাত্রছাত্রীদের অন্ধকারে রেখে অল্প কয়জন ছাত্র-ছাত্রীদের কলেজ এসকার্সনে নিয়ে যাওয়ার প্রতিবাদে কলেজ বয়কট করলো বালুরঘাট ল কলেজের ছাত্র-ছাত্রীরা। বুধবার দুপুরে কলেজ বয়কট করে ছাত্র-ছাত্রীরা জানান কলেজের এক অধ্যাপক তাদের অন্ধকারে রেখে অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে এসকার্সনে জান এই বিষয়টি তারা অধ্যাপক এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে গেলে তাদের সাথে ওই অধ্যাপক দুর্ব্যবহার করেন বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদে আজ তারা ক্লাস বয়কট করেন। যতক্ষণ না ওই অধ্যাপক তাদের লিখিতভাবে কিছু জানাচ্ছেন ততক্ষণ তারা এই ক্লাস বয়কট চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *