জলাভূমি ভরাটের অভিযোগ পেতেই ঘটনাস্থলে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জলাভূমি ভরাটের অভিযোগ পেতেই ঘটনাস্থলে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান। বুধবার বিকেলে বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় গিয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিন ঘটনাস্থলে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা জায়গাগুলি কিনেছেন তাদের বৈধ কাগজপত্র খতিয়ে দেখবার পাশাপাশি আপাতত কাজ বন্ধ রাখবার নির্দেশ দেন। এই দিনের ঘটনাস্থল পরিদর্শনের টিমে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা। পৌরসভার পক্ষ থেকে জানা যায় বি এল আর ও অফিস থেকে সঠিক কাগজপত্র পৌরসভার হাতে না আশা পর্যন্ত মাটি কিম্বা জলাভূমি ভরাট করার জন্য অন্যান্য সামগ্রী ফেলতে পারবে না বলে জানা যায়।
প্রতিবেশি অসিম দাস জানান বিগত কাউন্সিলর কে এই পুকুর ভড়াত নিয়ে জানালে তিনারা কর্নপাত করেনি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *