মালদহে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলে অনুষ্ঠিত হলো গ্রাম সভা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মালদহে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলে অনুষ্ঠিত হলো গ্রাম সভা। পঞ্চায়েতের গ্রামসভা অনুষ্ঠিত হল বুধবার সন্ধ্যে নাগাত আইহো বাজার প্রাঙ্গণে। অতিথিদের বরণ, আদিবাসী নৃত্য, গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট ছোট বাচ্চাদের নৃত্য ও আবৃত্তি মধ্যে দিয়ে এবং ২০২৩/২৪শে গ্রাম সভার শুভ সূচনা করা হয়। বিগত বছরের আয় ব্যায় হিসেব তুলে ধরা হয় আজকের এই অনুষ্ঠানে। আজ বক্তব্যর মধ্যে তুলে ধরেন বিভিন্ন উন্নয়ন মূলক কাজ কর্মের কথা তুলে ধরেন পঞ্চায়েত সচিব সহ আইহো অঞ্চলের প্রধান অনিতা সাহা,বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। তার জীবনে কাটানো পাঁচ বছরে কাটানো সময় নিয়ে। এদিন সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সচিব, পঞ্চায়েতর আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি,পঞ্চায়েতের সকল সদস্য, সহ বিশিষ্ট সমাজসেবী সহ আইহো অঞ্চলের গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *